সিলেট ৩ (দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ) এর মানুষের আশা পূরণের লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী-কে একটি স্মার্ট সিলেট ৩ আসন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য – সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং বাংলাদেশ অ্যাটলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু।
তিনি ২৭ নভেম্বর সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে আব্দুর রকিব মন্টু বলেন – নেতাকর্মীদের চাপে, মানুষের ভালবাসায় তাদের প্রতিদান আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেব। আমি আশাকরি সিলেট ৩ আসনের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে সংসদে পাঠাবে।



