place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

ভাটেরায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৯৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ভাটেরা ইউনিয়ন শাখার উদ্যোগে আজ সোমবার (১ নভেম্বর ২০২১) পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা ভাটেরার গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে। সমবেত কন্ঠে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আস্সালাম, … এ রকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি ভাটেরার আকাশ বাতাস মুখরিত করে।

এ সময় র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওঃ ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি ইসমাইল হাসান শাকিল, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাঃ অলিউর রহমান, সাধারণ সম্পাদক, হাঃ হিফজুর রহমান সিদ্দিকী, ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ বাবলু আহমদ, সাধারণ সম্পাদক মারুফ আহমদ জুয়েল।

মুবারক র‌্যালি তে অংশ গ্রহণের জন্য সকাল থেকেই ভাটেরায় অবস্থিত ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা ময়দানে ভাটেরার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওঃ মুজিবুর রহমান চৌধুরী, ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদরাসা প্রতিষ্ঠাতা শেখ সাইফুল আলম সিদ্দিকী সেফুল, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মতিন, চৌধুরী বাজার মাদরাসার শিক্ষক মাওঃ নাজমুল হোসেন, কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদ, আনজুমানে আল ইসলাহ কাতারের সহ সভাপতি হাঃ আমিনুল ইসলাম, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ছাতাপীর রহ. স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম, একরাম আলী স্মৃতি পরিষদের মাওলানা আব্দুল হামিদ, কুলাউড়া পৌর আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওঃ তাজ উদ্দিন, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি মাওঃ আব্দুল কাইয়ুম, বরমচাল আল ইসলাহর সহ সভাপতি সবুজ উদ্দিন, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়ের সিদ্দিকী সেলিম, কামাল ইবনে শহিদ চৌধুরী, আব্দুল লতিফ খান, সিলেট মহানগর তালামীযের সাবেক সহ সভাপতি এম এ সামাদ আজাদ, কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আবুল, কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভাটেরা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ হুমায়দী, বরমচাল ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, ভাটেরা ইউনিয়ন আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক আহমদ সুহেল, প্রচার সম্পাদক মাওঃ রেহান আহমদ, অর্থ সম্পাদক মাওঃ আব্দুস সামাদ, বরমচাল ইমাম সমিতির সভাপতি মাওঃ মারুফ আহমদ, কুলাউড়া উপজেলার প্রচার সম্পাদক আব্দুল মজিদ রাসেদ, সহ প্রচার সম্পাদক শামছুল ইসলাম, অর্থ সম্পাদক সাহেল আলী চৌধুরী, ভাটেরা ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি মোঃ নাঈম হোসেন, বরমচাল ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি এলিট চৌধুরী, ভাটেরা গার্লস স্কুলের শিক্ষক জাহাঙ্গীর হোসেন সেজু, দি কুরআনিক হোম মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ হাকিম আল হাসান, হরিপুর সাত্তার সামেলা মাদরাসার শিক্ষক হাঃ নুরুল ইসরাম, কাদিপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মেহেদী হাসান সাঈদ, ভাটেরা ইউনিয়ন তালামীযের সহ সভাপতি মুজিবুর রহমান, সাজু মিয়া, বরমচাল ইউনিয়ন তালামীযের সহ সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আকবর, ঘিলাছড়া ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক ছালিম আহমদ, ভুকশিমইল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক আবির আহমদ, জায়েদ সিদ্দিকী, হাঃ হাবিবুর রহমান, মুজিবুর রহমান, তাজ উদ্দিন, আব্দুল কাদির, কাউছার আহমদ, আব্দুল মালিক, ইফতেখার রহমান, ফখরুল আমিন প্রমুখ।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালিকে সফল ও সার্থক করে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজক কমিটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281