কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ বদরুল ইসলাম সিদ্দিকী তার মেধা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। ইতমধ্যে তিনি তার নীজ ওয়ার্ডের রাস্তাঘাট সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন জনগণের যোগ্য হিসেবে। এর মধ্যে তিনি সরকারি বেসরকারি সহ নিজ তহবিল থেকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন৷ এছাড়াও তার উপর জুলুম নির্যাতনের শেষ নেই। তবুও পিছপা হয়নি এই আপোষহীন জনপ্রতিনিধি। তিনি জনগণের কল্যাণের জন্য নিজের শরিরের রক্তও দিয়েছেন। যা সমাজে বিরল।
তিনি এক আলাপচারিতায় জানান, ইউপি সদস্য (মেম্বার) হওয়া উনার একটা স্বপ্ন ছিলো। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা।
তিনি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল এটা ছিলো তার বিশ্বাস।
গত ২৮/১১/২০২১ইং তারিখে ৪০৯ ভোটের মাধ্যমে নির্বাচিত ইউপি সদস্য হোন শেখ বদরুল ইসলাম সিদ্দিকী।
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।
শেখ বদরুল ইসলাম সিদ্দিকী ওয়ার্ডবাসী সকলের সহযোগিতায় নির্বাচিত হয়েছেন ও সকলের সহযোগিতা পাচ্ছেন এবং আগামীতেও সকলের সহযোগিতার আশা করেন বলে জানান।
স্থানীয় এলাকাবাসীদের মতে তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তার বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছে, তার অভিজ্ঞতা রয়েছে অনেক।
এ সকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সেসব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা।
দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন।
মসজিদ, স্কুল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী হিসাবে রয়েছেন শেখ বদরুল ইসলাম সিদ্দিকী।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, ও সাদা মনের মানুষ। তার মাঝে কোনো অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য। বয়সে তরুণ হলেও তিনি মনোবল হারাননি। এই সফল মানুষটি প্রতিটি মানুষের বিপদআপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও জন দরদী মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।
এলাকার সাধারণ মানুষের মতে, শেখ বদরুল ইসলাম সিদ্দিকী (মেম্বার) একজন ভালো মানুষ। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি আমাদের দুঃখ-দুর্দশায় তাকে সহজেই পাশে পাওয়া যায়। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং উদীয়মান নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ৩নং ভাটেরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে পরিকল্পনা গ্রহন করেছেন। গৃহিত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন।
তিনি এ পর্যন্ত ওয়ার্ডে সরকারি ঘর, বিভিন্ন রাস্তার উন্নয়ন,কালভাট, ব্রীজ,মসজিদ , সংস্কারে সরকারিভাবে সহযোগিতা করেছেন।
গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা,বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করছেন এবং এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন। এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করছেন এবং স্থানীয় চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম এর সার্বিক তত্বাবদানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছেন যা এখনও চলমান আছে। শেখ বদরুল ইসলাম সিদ্দিকী সততা ও কর্মদক্ষতার সাথে ওয়ার্ড বাসীকে সেবা দিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা ওয়ার্ড বাসীসহ সকলের।



