place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বড়লেখা পৌরসভার বাজেট প্রণয়নে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী নাগরিকদের সঙ্গে মতবিনিময়

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বড়লেখা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়নে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৭ জুন) দুপুরে বড়লেখা পৌরসভা হলরুমে এই সভার আয়োজন করা হয়।

এতে পৌর নাগরিকরা তাদের পৌরসভাকে যেভাবে দেখতে চান, সেভাবেই গড়ে তোলার আশ্বাস দিলেন দুই বারের নির্বাচিত মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

মতবিনিয়ম সভায় পৌর নাগরিকরা বলেন, প্রায় ২৫ বছর আগে প্রতিষ্ঠিত বড়লেখা পৌরসভার নেই এক ইঞ্চিও নিজস্ব ভূমি। প্রশাসনিক কার্যক্রম চলছে জেলা প্রশাসনের ভূমিতে। বৈর্জ্য ব্যবস্থাপনার অভাবে পৌরসভার প্রবেশ দ্বারগুলোতে স্বাগত জানানোর পরিবর্তে লোকজনকে বরণ করা হয় দুর্গন্ধ দিয়ে। ক্ষতিগ্রস্থ এলাকার পরিবেশও। মশার উপদ্রপে অতিষ্ট পৌরবাসী। বিভিন্ন এলাকায় সংকীর্ণ রাস্তার কারণে পৌঁছে না রোগী বহনের এ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি। অনেক এলাকার বাসিন্দারা কৃত্রিম জলাবদ্ধতার শিকার হয়ে চরম দুর্ভোগ পোহান। আবাসিক এলাকার বৈর্জ্য অপসারণ করা হয়। এসব সমস্যা সমাধান করে বসবাস উপযোগী পৌরসভার গড়ার প্রত্যাশার কথা জানালেন পৌর নাগরিকরা। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তারা। তবে মেয়রের বেশ কিছু দৃশ্যমান অবকাঠামো উন্নয়নে পেশাজীবী ও পৌর নাগরিকরা তার প্রশংসা করেন।

বৈর্জ্য সমস্যা পৌরসভার সবচেয়ে বড় সমস্যা স্বীকার করে মেয়র বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে ভূমি কিনে বৈর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছেন। এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নিজস্ব ভূমি ও ভবন তৈরীরও কার্যক্রম অব্যাহত আছে।

বড়লেখা পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় প্রাপ্তি ও প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, বড়লেখা সরকারী কলেজের অধ্যক্ষ জাহেদ আহমদ, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সমনবাগ চা বাগানের সাবেক ব্যবস্থাপক শাহজাহান আকন্দ, ডা. দিগেন্দ্র চন্দ্র নাথ, ডা. নজরুল ইসলাম, সাবেক শিক্ষক সৈয়দ ছয়েফ আহমদ, প্রধান শিক্ষক লৎফুর রহমান চুন্নু, সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, প্রাইমারী শিক্ষক মনির উদ্দিন, মীর মুহিবুর রহমান, ব্যবসায়ী শৈলেন্দ্র দেব নাথ, আব্দুল মালিক বনাই প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281