place বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বড়লেখায় ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৯৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজার বড়লেখায় চিহ্নিত মাদক ব্যবসায়ী শংকর চন্দ্র দাসকে ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ পুলিশ গ্রেফতার করেছে। রোববার সকালে উপজেলার দাসেরবাজার ইউপির লঘাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে লঘাটি গ্রামের মৃত নবকুমার দাসের ছেলে। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপপরিদর্শক হযরত আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার লঘাটি গ্রামে শংকর চন্দ্র দাসের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শংকরের স্ত্রী অনিতা রানী দাস (৩৫) পালিয়ে যায়। এসময় পুলিশ ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ শংকর চন্দ্র দাসকে আটক করে।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শংকর চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে ও তার স্ত্রী অভিনব কায়দায় মদ বিক্রি করতো। রোববার সকালে ২০ বোতল ভারতীয় অফিসার চয়েসসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে শংকরের স্ত্রী পালিয়ে যায়। তাদের দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেফতার শংকরকে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281