place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বড়লেখায় মাহে রমজানকে সামনে রেখে টিসিবির প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্বোধন করলেন পরিবেশ মন্ত্রী

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকার কতৃর্ক ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট সাশ্রয়ী মুল্যে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে।

রোববার (২০ মার্চ) দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

এসময় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ২৭৮ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন, ২ কেজি ডাল এবং ২ কেজি করে চিনি দেওয়া হচ্ছে। পণ্যসামগ্রী কিনতে সাধারণ মানুষের উপচে পড়া সমবেত লক্ষণীয় ছিল ।

এ উপলক্ষে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু’র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

এছাড়া আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু ও উপজেলা আওয়ামী লীগ নেতা নিয়াজ উদ্দিন প্রমুখ। জানা গেছে, বড়লেখা পৌরসভার ১৩৫২ পরিবার, উপজেলার বর্ণি ইউপির ২৪২ পরিবার, দাসেরবাজার ইউপির ২৫৫ পরিবার, নিজ বাহাদুরপুর ইউপির ২৫০ পরিবার, উত্তর শাহবাজপুর ইউপির ২৯৫ পরিবার, দক্ষিণ শাহবাজপুর ইউপির ২৭৮ পরিবার, বড়লেখা সদর ইউপির ২৮০ পরিবার, তালিমপুর ইউপির ২৯১ পরিবার, দক্ষিণভাগ উত্তর ইউপির ২৩৬ পরিবার, সুজানগর ইউপির ২৩২ পরিবার ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ২৯৩ পরিবার টিসিবির পণ্য ক্রয় করতে পারবে।

প্রসঙ্গতঃ গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএনও জানান, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে তৃণমূল পর্যায়ে ১ কোটি মানুষকে টিসিবি’র পণ্য পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলায় প্রথম ধাপে ৪ হাজার ১ পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী ক্রয় করতে পারবে। একটি পরিবার দুই দফায় এসব পণ্য ক্রয় করতে পারবে। তাদের তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281