place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বড়লেখায় ভিন্ন অভিযোগের আলোকে ৬ জ্বালানি তেল ও পোল্ট্রি ব্যবসায়ীকে জরিমানা

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভী বাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত চালিয়ে ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের দায়ে ৫ জন জ্বালানী তেল ও ১ জন পোল্ট্রি ব্যবসায়ীকে ৫৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে। এছাড়া স্বাস্থ্যবিধি আমান্য করায় অপর এক ব্যক্তিকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় বিএসটিআই (সিলেট) এর পরিদর্শক সুমন সাহা ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে উপজেলার হাজিগঞ্জ বাজার, কাঠালতলী বাজার ও আজিমগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এসময় জ্বালানী তেল ওজনে কম দেওয়া, বিষ্ফোরক লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের দায়ে কাঠালতলী সোনার বাংলা ফিলিংস স্টেশন, লোকমান আহমদের পেট্টোলিয়ামের দোকান, জুঁই পেট্টোলিয়াম, খলিল আহমদের পেট্টোলের দোকানসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫শ’ টাকা এবং স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে এক ব্যক্তিকে ২ হাজার টাকাসহ মোট ৫৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, ভ্রাম্যমাণ আদালত নানা অনিয়মের দায়ে ৭টি পৃথক মামলায় ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা করেছে। সবধরণের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এধরণের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281