place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বড়লেখায় খাসিয়াদের ৩ হাজার পান ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জির চারটি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আল্লাদাত চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (০৮ মে) সকাল আনুমানিক ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খাসিয়াদের দাবি, পান ও সুপারি গাছ কাটায় তাদের প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী অলমি খাসিয়া গতকাল সোমবার (০৮ মে) আল্লাদাত চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিন, পাহারাদার নূর উদ্দিন ও আব্দুস সামাদের নামোল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাতনামা রেখে বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এদিকে খাসিয়াদের পান ও সুপারি গাছ কাটার খবর পেয়ে সোমবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন ও উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা ইন্ডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা ও প্রচার সম্পাদক পাইলট মারলিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জিতে বৃটিশ আমল থেকে ৬০টি খাসিয়া পরিবারের প্রায় ৫০০ জন মানুষ বসবাস করেন। বংশ পরম্পরায় তারা পানজুম ও সুপারী চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। গত সোমবার (০৮ মে) সকাল আনুমানিক ছয়টার দিকে আল্লাদাত চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিনের নেতৃত্বে বাগানের পাহারাদার নুর উদ্দিন ও আব্দুস সামাদসহ কয়েকজন লোক বেরেঙ্গা পানপুঞ্জির দক্ষিণ পাশের খাসিয়াদের লাগানো চারটি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলে। বিষয়টি দেখে খাসিয়ারা বাগানের লোকজনকে বাধা দিতে গেলে তারা তাদের ওপর হামলার চেষ্টা চালায়।

পুঞ্জির লোকজন জানান, বাগানের লোকজন তাদের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলেছে। তারা বিষয়টি দেখে বাধা দিতে গেলে বাগানের লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলার চেষ্টা করেছে। পরে পুঞ্জির লোকজন ছুটে এলে বাগানের লোকজন চলে যায়। এসময় তারা খসিয়াদের বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে তাদের বেরেঙ্গা পানপুঞ্জি থেকে উচ্ছেদ করবে বলেও হুমকি দিয়েছে। এতে তারা আতঙ্কে রয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার বেলা দুইটায় আল্লাদাত চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান মঙ্গলবার দুপুরে বলেন, বেরেঙ্গা পানপুঞ্জিতে পান গাছ ও সুপারি গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘বেরেঙ্গা পানপুঞ্জিতে পান গাছ ও সুপারী গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পানপুঞ্জির চারটি পানজুমের বেশ কিছু পান গাছ ও কয়েকটি সুপারী গাছ কে বা কারা কেটে ফেলেছে। ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের উপযুক্ত শাস্তি হোক।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281