place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের দায়ে পরিবহন শ্রমিক কে ২লক্ষ টাকা জরিমানা আদায়

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের অভিযোগে দুই ট্রাক্টর চালককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে আনসার ও শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, ট্রাক্টর চালক কবির আহমেদ ও মো. তোহেল।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকার একটি টিলা থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে-এমন খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় তিনি টিলা কেটে মাটি পরিবহনের সত্যতা পান। তখন ঘটনাস্থল থেকে ট্রাক্টর চালক কবির আহমেদ ও মো. তোহেল আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের দুজনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন শুক্রবার বেলা দেড়টায় বলেন, টিলা কেটে মাটি পরিহনের অপরাধে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় মাটি বিক্রির সাথে জড়িত আরো দুইজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281