place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বড়লেখায় অগ্নিকান্ডে ১১ দোকান ভস্মিভুত

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ৭২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বড়লেখার শাহবাজপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মার্কেটের ১১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত দেড় ঘটিকার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই আগুনে পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও নগদ সাড়ে ৬ লক্ষ টাকা পুড়ে ছাই হয়েছে। তবে কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে রোববার সকালে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

প্রসঙ্গত শনিবার রাত দেড় ঘটিকার দিকে শাহবাজপুর কাঁচাবাজারের আমির মার্কেটে আগুন দেখে বাজারের নৈশপ্রহরী ব্যবসায়ীদের খবর দেন। পরে তারা এসে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই সবজি মার্কেটের ১১ টি দোকান ইছমত আলী, আবদুল জলিলে,আব্দুস শুক্কুরের মুদির দোকান, আব্দুল জলিলের কাপড়ের গোদাম,সেলিম আহমদের কাঁচা মালের দোকান, জুয়েল আহমদের কম্পিউটারের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।শাহবাজপুর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, ‘বাজারের চৌকিদার আগুন দেখে ব্যবসায়ীদের খবর দেন। পরে তারা ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১১ টি দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে ধারণা করা হচ্ছে।’

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত নিশ্চিত হওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও পুরোপুরি নিরুপণ হয়নি।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281