place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বড়লেখার যুবকদের সেচ্ছায় শ্রমে রাস্তা চলাচলে উপযোগী

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৬০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুবকদের সেচ্ছায় শ্রমদানে রাস্তা ফিরে পেলো প্রাণ
আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়টি উপলব্ধি করে আল-ইক্বরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দোহালিয়া’র উদ্যোগে রশিদাবাদ চা-বাগান ভায়া ত্রিমুখী থেকে ছালেহ আহমদ সাহেবের বাড়ী পর্যন্ত কাঁদাযুক্ত পানি সাময়িক ভাবে বালি ও রাস্তায় ড্রেইন কেটে অপসারণ করা হয়।

শুক্রবার সকালে সারজমিনে দেখা যায়, এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এমরান আহমদ, সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফোরকান আহমদ, অর্থ সম্পাদক রেজাউল করিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজাল হোসেন রুমেল ও সদস্য পাবেল আহমদ, আশিক আহমদ, মাহিন আহমদ, নাইম আহমদ প্রমূখ।

১৫-২০ জন সদস্য মিলে রাস্তা মেরামতের কাজ করছে। রাস্তা থেকে কাঁদাযুক্ত পানি ও মাটি সরিয়ে দিয়ে ও গাছপালা পরিষ্কার করে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে তারা।

জানা গেছে, এ বছরে অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে সড়কটি ভেঙে য়ায় কোথাও আবার কোথায় রাস্তায় পানি জমে যায়। এমন পরিস্থিতিতে চলাচলের অনুপযোগী হয়ে দোহালিয়া এলাকার মানুষ চরম দুর্ভোগে পুষাতে হচ্ছে। আমরা সংগঠনের উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ১০ বারের মতো উক্ত জায়গাটি সাময়িক যাতায়াতে উপযুক্ত করলেও স্থায়ী যাতায়াতের প্রশ্নে এটি যথেষ্ট নয়। কাজেই মানুষের দুঃখের বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনায় নিয়ে উপযুক্ত জায়গাটি ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে স্থায়ী সংস্কার করতে উক্ত ওয়ার্ডের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি আকর্ষণ করছি।

স্থানীয়রা জানান, ১০ নং দক্ষিণভাগ ইউনিয়ন দোয়ালিয়া – রশিদাবাদ- চা বাগান এলাকার মানুষের এক মাত্র রাস্তা। প্রতিদিন রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল যাতায়াত করত। কিন্তু রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় যানবাহন চলাচলে বিগ্ন ঘটে। স্বেচ্ছায় শ্রমে সড়কটি মেরামত হওয়ায় সাময়িকভাবে চলাচল স্বাভাবিক হবে। তবে সরকারি উদ্যোগে ড্রেনেজ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় জামে মসজিদের মুসল্লিরা জানান, রাস্তাটি ভেঙে যাওয়ায় কারণে মুসল্লিরা মসজিদে যেতে দুর্ভোগে পড়েন। সকাল বেলা মক্তবে যেতে অসুবিধা হয় শিশুদের।

স্থানীয় রিকশাচালক জানান, সড়কটি ভেঙ্গে যাওয়ার পর থেকে ওই সড়ক দিয়ে রিকশা চালানো সম্ভব হয়নি। এতে করে তাদের আয় রোজগার কমে গেছে।

দক্ষিণভাগ বাজারের ব্যবসায়ীরা জানান, সড়কটি দীর্ঘদিন থেকে মেরামত না হওয়ায় বাজারে মানুষের যাতায়াত কমে গেছে। যে কারণে তারা ব্যবসায় কিছুটা লোকসানের মুখে পড়তে হয়েছে। এখন রাস্তা মেরামতের কারণে ব্যবসায়ে গতি আসবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281