place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ব্রিটেনে ইসলামী শিক্ষা বিস্তারে উলামাদের করণীয় শীর্ষক কনফারেন্স ২০২৪ সম্পন্ন

মারুফ আলম তালুকদার মিজু
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে কর্তৃক আয়োজিত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং বুধবার।পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ ভূইয়া। সেক্রেটারী মাওলানা আব্দুল খালিক সাহেদ ও মাওলানা জাবির আহমদের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সালেহ আহমদ।

সভাপতির উদ্বোধনী বক্তব্যের পরে ব্রিটেনের শীর্ষ স্হানীয় উলামায়ে কেরামগণ নির্ধারিত বিষয়ে গুরুত্ব পূর্ণ আলোচনা পেশ করেন।

শায়খ আব্দুল কাইয়ূম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শামস আদদুহা মোহাম্মদ, মাওলানা মাহবুবুর রহমান তালুকদার ও মাওলানা মাহফুজ আহমেদ।

বিশেষ মেহমানদের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম কাসিম রশিদ আহমদ, হাফিজ মাওলানা আবু সাঈদ, মাওলানা শামসুল হক, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, শায়খুল হাদীস আব্দুর রহমান, শায়খুল হাদীস রেজাউল হক, মাওলানা আব্দুল মালিক, শায়খ এ কে এম মাওদুদ হাসান, শায়খ হাফিজ আবুল হুসেন খান, মাওলানা সাদিকুর রহমান, মুফতি তাজুল ইসলাম, শায়খ ইমদাদুর রহমান মাদানী, মুফতি মাওসুফ আহমদ, মাওলানা হেলাল উদ্দীন আহমদ, হাফিজ মাওলানা আব্দুল কারিম ও মাওলানা আবুল হাসানাত চৌধুরী প্রমুখ

বক্তারা এসোসিয়েশনের অতীতের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন আজকের কনফারেন্স এসোসিয়েশনের ইতিহাসের শ্রেষ্ঠ কনফারেন্স ও ব্রিটেনের সর্ব দলীয় উলামায়ে কেরামের ঐক্যের বহিপ্রকাশ। বক্তারা আরো বলেন- আজকের কনফারেন্সে নবীন ও প্রবীন উলামায়ে কেরামের উপস্হিতি দেখে মনে হচ্ছে ব্রিটেনে ইসলামী শিক্ষা বিস্তারে এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে।

ইসি মেম্বাদের মধ্যে উপস্তিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, হাফিজ হুসাইন আহমদ,মাওলানা কাজী আব্দুর রহমান, শেখ মুনাওয়ার হোসেন, মাওলানা ফজলুর রাহমান, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কামরুজ্জান, মাওলানা দিলওয়াল হুসাইন,মাওলানা আবু সুফিয়ান,সুহেল আহমদ, হাফিজ আব্দুল হক ও মোহাম্মদ ফরিদ উদ্দিন।

কনফারেন্সে এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি বৃন্দদেরকে সম্মাননা স্বারক প্রধান করা হয় এবং এসোসিয়েশন অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

কনফারেন্সে বিশেষ তিলাওয়াত করেন আন্তজাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী কাজী আশিকুর রহমান আল আজহারী। মনমুগ্ধকর আরবি নাশিদ পেশ করেন আহমদ নিয়াজ।

পরিশেষে ইমাম কাসিম রশিদ আহমেদের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281