place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক লন্ডন প্রবাসী শাহ মশাহিদ আলী সংবর্ধিত

শাহ আলমগীর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহ আলমগীর, সিলেট থেকে : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক লন্ডন প্রবাসী শাহ মশাহিদ আলীর সংবর্ধনা অনুষ্ঠান ২রা ডিসেম্বর রোজ সোমবার বিকালে ২ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন পত্রিকা সম্পাদক ও প্রকাশক বৃটেনের সাবেক কাউন্সিলর সৈয়দ আখতারুজ্জামান মিজানের সভাপতিত্বে কবি ও লেখক শাহ আলমগীরের সঞ্চালনায় ইনাতগঞ্জ বাজার সংলগ্ন শাহ মশাহিদ ‍আলীর বিশাল খামার বাড়িতে (প্রজেক্টে) সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, প্রবীণ সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম, নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের আহবায়ক কারী আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম নাহিদ, সদস্য সচিব বাদল আহমেদ সহ আরো অনেকে।

 

সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে অতিথি প্রত্যেকেই সরকারী মুক্তিযোদ্ধা গেজেট তালিকায় বৃহত্তর সিলেট তথা হবিগঞ্জে এই পর্যন্ত বেঁচে থাকা বীর মুক্তিযোদ্ধা শাহ মশাহিদ আলীর নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন একজন সৎ সাহসী প্রকৃত মুক্তিযোদ্ধার নাম তালিকায় না থাকা জাতির জন্য চরম লজ্জার কারণ বটে। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের প্রতি অতি দ্রুত সুনজর দেয়ার জন্য উক্ত সংবর্ধনা অনুষ্ঠান হতে উদাত্ত আহ্বান জানানো হয়। পরিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে সংবর্ধিত ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শাহ মশাহিদ আলী মুক্তিযুদ্ধে তাঁর নয় মাসের রক্তিম দিনগুলো নিয়ে অনেক স্মৃতিচারণ করে বলেন, কোন প্রতিদান নয় মুক্তিযোদ্ধা গেজেটে নাম অন্তর্ভূক্তি আমার অধিকার। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম বলেই জাতিরাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু আমরা স্বাধীনভাবে দাঁড়িয়ে আছি। তিনি আরো বলেন, ভারতের লোহারগড়ে ট্রেনিং শেষে দেশে ফিরে মুক্তিযোদ্ধের ৪নং সেক্টর কমান্ডার মেজর সিআর দত্তের অধিনে সিলেটের বিভিন্ন অঞ্চলে সম্মুখ যুদ্ধে আমি অন্যতম ভূমিকা পালন করে দেশ স্বাধীনে অবদান রাখতে পেরে মহান রবের নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।

বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠান শেষে অতিথি সবাইকে নিয়ে নিজ খামারের সুস্বাদু হরেক প্রকারের মাছ ও মাংসের রান্না করা খাবার দিয়ে মধ্যান্নভোজের আয়োজন শেষে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281