place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বিয়ানীবাজারে এক খাটিয়ায় চড়ে দাদা-নাতীর শেষ বিদায়

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট গোলাপগঞ্জের রানাপিংয়ে সড়ক দূর্ঘটনায় নিহত বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তাঁর নাতী শিশু আরিয়ানের (১) শেষ বিদায় হয়েছে এক খাটিয়ায় চড়ে। এঘটনায় নিহত সফিক উদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ শিশু আরিয়ানের মা গুরতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মা’কে হাসপাতালে রেখেই দাদার পাশে শুয়ে এক খাটিয়ায় চড়ে শেষ বিদায় নিলো নিষ্পাপ শিশুটি।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২:১৫ মিনিটের পাতন বাগমারা শাহি ইদগাহ মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়েছে। দূরদূরান্ত থেকে ছুটে আসা সহস্রাধিক মানুষ জানাজায় অংশগ্রহন করেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাদের দাফন কার্যক্রম সম্পন্ন হয়।

তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারসহ এলাকা জোড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকে কাতর এলাকাবাসী বলেন, চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই প্রতিদিন দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষজন। এই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই নিষ্পাপ ছোট্র শিশু মায়ের বুক খালি করে পরপারে পাড়ি জমিয়েছে। এ পরিবারের দুজনের মৃত্যু ও ৩ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন। একটি মর্মান্তিক দুর্ঘটনা পুরো পরিবারকেই তচনচ করে দিয়েছে। তাই তারা গাড়ি চালকদের আরও সতর্ক অবস্থায় গাড়ি চালানোর আহবান জানান। এবং তারা ঘাতক গাড়ির ড্রাইভারের শাস্তি দাবীও করেন।

উল্লেখ, গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাণ বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের সফিক উদ্দিন(৭০) ও তার নাতি আরিয়ান (১)। এছাড়াও গাড়ি চালকসহ নিহত সফিক উদ্দিনের স্ত্রী, পূত্রবধু ও মেয়ে গুরুতর আহত হয়ে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281