place বাংলাদেশ শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ানীবাজরের মেওয়া এলাকায় কার চাপায় নিহত ১

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের মেওয়া এলাকায় ক্বাসিমুল উলুম মাদ্রাসার সামনে কার চাপায় এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মেওয়া এলাকার কাসিমুল মাদ্রাসা সামনে সিলেটগামী প্রাইভেট কার পথচারী মহিলাকে ধাক্কা দিলে তিনি পাশে খাদে পড়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুজি শেষে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।

সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক ও এক যাত্রি আহত হয়েছেন। কারে থাকা অপর যাত্রি দুর্ঘটনার পর পরই পালিয়ে যান। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হচ্ছেন উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি এলাকার ছমির উদ্দিনের পুত্র ইমরুল হোসেন (৩৫) এবং একই ইউনিয়নের কাজপুর এলাকার মঈন উদ্দিনের পুত্র আব্দুর রহমান (২৮)।

দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড় দেখা দিয়েছে।

নিহত মহিলার নাম মিলন বেগম (৫০)। তিনি উপজেলার দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী। নিহত মহিলার ৪ মেয়ে ও ১ পুত্র

বিয়ানীবাজার থানা পুলিশের এসআই আবির ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281