place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বিসিআইসির কেউ আমার কিছু করতে পারবে না’: সাইদ খান

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২০০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিঃ এর বিক্রয় বিভাগের প্রধান শাখা ব্যবস্থাপক এস আর সাইদ খানের বিরুদ্ধে দুর্নীতির ও চাদাবাজির অভিযোগ করেছেন ফেঞ্চুগঞ্জ ট্রাক – পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতি।

মালিক সমিতির সাভাপতি রেদওয়ানুল করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক অভিযোগপত্রে বলা হয়- আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি টি,ও লাইসেন্স নং ১৫৬/৫ এর অন্তর্ভুক্ত সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ট্রাক মালিক সমিতি। বিগত ২-৩ বছর যাবত পরিবহন ব্যবসায় দুর্নীতির কারণে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

আমরা এফ এফ সি এল এর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন বাফার গোডাউনে বিশ্বস্ততার সহিত সার পরিবহন করিয়া আসিতেছি। বিগত দীর্ঘ সরকার বিরোধী হরতাল সহ বিভিন্ন প্রতিকুল পরিবেশে জান ও মালের ঝুঁকি নিয়ে আমরা সার পরিবহন করেছি। আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিঃ এর ব্যবস্থাপক (বিক্রয়) ও শাখা প্রধান এস আর এ সাইদ খান এর কারণে আমাদের শান্তিপূর্ণ সার পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা ও হয়রানির স্বীকার হচ্ছি।

তিনি, উত্তরবঙ্গ বাফার গোডাউনে পরিবহন ঠিকাদারদের কাছ থেকে অবৈধ অর্থ নিয়ে বাহিরের গাড়িকে প্রাধান্য দিয়ে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। ফলে আমাদের স্থানীয় গাড়ির পরিবহন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি।

তিনি, লোডিং ঠিকাদারের সাথে আতাত করে বাহিরের গাড়ি থেকে বিভিন্ন কৌশলে ৪০০-৫০০ টাকা চাঁদা আদায় করে আসছেন। এসব বিষয় সহ বিভিন্ন অনিয়ম এবং চাদাবাজির বিরুদ্ধে স্থানীয় মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে প্রায় সময় বাক বিতন্ডা হয় এবং অশ্লীল ভাষা ব্যবহার করেন।

তিনি, আমাদেরকে ক্ষমতার অপব্যবহার করে এ বলে হুমকি দেন যে, বিসিআইসির কেউ তার কিছু করতে পারবে না, তার খুটির জোর অনেক মজবুত এবং তিনি অনেক প্রভাবশালী উপর মহলে তার লোক আছে।

অভিযোগের পত্র পেয়ে সাইদ খানের সাথে এ বিষয়ে জানতে চেয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নি।

তার সহকারী সাখাওয়াত হোসেন সাকু মুঠোফোনে জানান, আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না, বস জানেন। চাদা আদায়ের বিষয় জানতে চাইলে তিনি বলেন – এ ধরনের কোন সুযোগ নেই। এমনকি সাইদ খানের ব্যাপারেও তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি জানান, আমরা প্রাথমিকভাবে উনার দুর্নীতির অভিযোগ পেয়েছি বলে অভিযোগ করেছি। আমরা উপজেলা প্রশাসন সহ সর্বত্র মহলে এ বিষয়ের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।

জালালাবাদ /মামুন/৫৬৭৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281