বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ভিক্ষুক, প্রতিবন্ধী, অসহায় ছিন্নমূল মানুষের সম্মানে ইফতার আয়োজন ও তাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে সুড়িরখাল গ্রামের সন্তান, আমেরিকা প্রবাসী হুমায়ুন মিয়া।
১৫ এপ্রিল শনিবার বিকেলে পৌর শহরের নতুনবাজারের তরুণ ব্যবসায়ী আকবর হোসেন কিসমতের ব্বস্থাপনায় হোটেল আল-মদিনায় ইফতার মাহফিল ও নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে।
ইফতার মাহফিলের পূর্বে মুসলিম উম্মাহর কল্যাণ ও সুখ শান্তি কামনায় মোনাজাত করেন মাওলানা আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ নতুনবাজারের তরুণ ব্যবসায়ী আকবর হোসেন কিসমত, লন্ডন বাংলা ভয়েসের বিশ্বনাথ প্রতিনিধি সমুজ আহমদ সায়মন, সংগঠক সোহাগ মিয়া, ইয়াসাত আল হোসাইন সূর্য, ইয়াহইয়া আল হোসাইন, ইয়াসিন আল হোসাইন প্রমুখ।



