১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং একটি লাল সবুজের বাংলাদেশ। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নবাসী সহ দেশে বিদেশে অবস্থানরত সকল বাংলার নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, এদেশের স্বাধীনতা অর্জনের মহানায়ক শেখ মুজিবুর রহমান। তার নাম ইতিহাস থেকে মোছা যাবে না। তার ডাকে সাড়া দিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধারা শহিদ হয়েছেন এবং এখনো যারা গাজী হিসেবে জীবিত রয়েছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।



