place বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই – পরিবেশমন্ত্রী

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৭৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে চলেছেন। এলক্ষ্যে কৃষকদের উন্নয়নে তার সরকার সার, বীজ ও কৃষি উপকরণ বাবদ প্রতি বছর প্রয় ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষক ভাইয়েরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান তার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি নেতাকর্মীদের সুসংঘটিত হওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

পরিবেশমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বড়লেখা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে ও সদস্য সচিব ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমা আক্তার খানম এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, সৈয়দ জোহরা আলাউদ্দিন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজলো যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281