place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বর্তমান শেখ হাসিনা সরকার ব্যবসা বান্ধব সরকার: নজির আহমদ আজাদ

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৭৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি, হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি ও আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্ঠা সদস্য নজির আহমদ আজাদ বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার ব্যবসা বান্ধব সরকার। ব্যবসায়ীদের কল্যাণে বর্তমান সরকার ব্যাপক অবদান রাখছেন। নবগঠিত সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নজির আহমদ আজাদ নির্বাচিত হওয়ায় গত ১৩ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ৩টায় আম্বরখানা হুরায়রা ম্যানশনের অস্থায়ী কার্যালয়ে আম্বরখানা হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় সিলেটের সকল পেশার ব্যবসায়ীদের কল্যাণে সরকারের পাশাপাশি সিলেট মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা সদস্য ও ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনির উদ্দিন, ফজর আলী, নাজির হোসেন চৌধুরী রিপন, সুফিয়ান আহমদ, হাবিবুর রহমান রাজু, নাজমুল হোসেন, তাওহীদ হোসেন, মো: পিনু চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগনেতা শেখ আরশাফ সাকিব, ব্যবসায়ী তুহিনুর রহমান, মাও: ইমাম উদ্দিন, ফয়সল আহমদ, সাহলম, শাকিল আহমদ, সামস্ উদ্দিন, শাহ আলম, মহসিন আহমদ, মাওহীদ আহমদ, আব্দুর রহমান টিংকু, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা স্পোটর্স একাডেমী সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, ছাতক উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা, করোনা মহামারী কালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
পরে সংবর্ধিত অতিথি নজির আহমদ আজাদকে হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281