place বাংলাদেশ শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য দূরীকরণে অঙ্গীকারবদ্ধ

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বৈষম্য দূরীকরণে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অতীতে বিভিন্ন ভাবধারার লোকজন রাষ্ট্র পরিচালনা করে দেশে সরকারি চাকুরীজীবিদের বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি করেছে, তা অত্যন্ত দুঃখজনক। শেখ হাসিনা সরকার।

যেসব জায়গায় অসংগতি ও বৈষম্য রয়েছে সেসব জায়গায় সমতা আনয়নে কাজ করে যাচ্ছে। তিনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১২ দফা দাবীর মধ্যে যৌক্তিক দাবীগুলো মেনে বৈষম্য দূর করার জন্য
সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। বদরুল ইসলাম শোয়েব গতকাল দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরনারি, বায়োমেডিক্যাল ও এনিমাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ফখর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোঃ মোর্শেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি মোঃ তাজিম উদ্দিন ও আইন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম উজ্জ্বল। অতিথিবৃন্দের পাশাপাশি বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অফিসার পরিষদের আহবায়ক ডাঃ অসীম রঞ্জন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সাজিদুল ইসলাম, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ছানোয়ার হোসেন মিয়া সহ বিভিন্ন দপ্তর প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281