সিলেটের ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আলিম মাদরাসার গরীব- অসহায়- এতিম’ ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে আজ রবিবার ২৫ সেপ্টেম্বর বাদ যোহর মাদরাসায় (৫২,৬৩৩) টাকার একটি চেক হস্তান্তর করেন।
মাদরাসা গভর্নিং বডির সভাপতি গোলাম মৌলা’র সভাপতিত্বে ও সাবেক এডহক কমিটির সভাপতি শাহ হোসাইন মোহাম্মদ বাবু’র সঞ্চালনায় চেক হস্তান্তর করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক আশরাফ জামান রনির পিতা আলহাজ্ব আশিকুজ্জামান ।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহা উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মুহি উদ্দিন, শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা আতাউর রহমান, মাওলানা মো. শাহজাহান, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুস সালাম, শিক্ষক মাসুমুর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, শিক্ষক নবী হোসেন নবীন,মাদরাসার গভর্ণিং বডির সদস্য ফয়েজুল হক।
অনুষ্ঠানের সভাপতি গোলাম মৌলা তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের সভাপতি শাহ ফজলুর রব সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন সহ কমিটির সকল সদসবৃন্দকে কৃতজ্ঞতা জানান। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন আগামীতেও মাদরাসার উন্নয়নে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের ধারাবাহিকতা বজায় থাকবে।



