বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ, অলিম্পিক এসোসিয়েশন এর সদস্য, সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, আমরা দেখেছি ফেঞ্চুগঞ্জ সারকারখানা হওয়ার পর স্থানীয় অনেক মানুষ চাকরি পেয়েছে। কিন্তু পরবর্তীতে লক্ষ করা গেল আর ফেঞ্চুগঞ্জের মানুষ সুযোগ পাচ্ছেনা।
এর মধ্যে কেন পুরাতন ফেঞ্চুগঞ্জ সারকারখানা নিলামে তুলে নতুন শাহজালাল সারকারখানার সাথে যুক্ত করা হল তাও আমি জানিনা। পাশাপাশি এই সারকারখানার বর্জ্য এবং বিষাক্ত পানির কারণে ফেঞ্চুগঞ্জে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেঞ্চুগঞ্জের নির্বাচন প্রসঙ্গে বলেন – যথাযথ সময়ে নির্বাচন হবে এ নিয়ে সন্দেহ নেই। এই বিষয়েও কোন পদক্ষেপ নেই কতৃপক্ষের। নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন খান বলেন, আমি যখন ছাত্ররাজনীতি করি তখন থেকেই এই সমস্যা দেখে আসছি। এরজন্য আসলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি আজ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ কচুয়াবহর যুব সংঘের কার্যালয়ে আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ছায়িদুল আলম মুরাদ, যুব সংঘের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, প্রমুখ।



