place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ফেঞ্চুগঞ্জ সারকারখানায় টেন্ডার জমাদানে বা ধা দেওয়ার অ ভি যো গ

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৬৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড  (এসএফসিএল) এ টেন্ডার জমাদানে বাধা ও ঠিকাদারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এনে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঠিকাদার আব্দুল ওয়েস স্বপন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি বিসিআইসির তালিকাভুক্ত একজন ঠিকাদার। আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স আব্দুল করিম এন্ড সন্স। আজ ১৭ই জানুয়ারি বুধবার শাহজালাল সারকারখানার দরপত্র আহবান ছিল।সে হিসাবে আমি তালিকাভুক্ত ঠিকাদার হওয়ায় আজ সকাল সোয়া ১১টায় সারকারখানা প্রশাসনিক ভবনে দরপত্র নং- ৩৬.০০১.০০০.০৪.২৫-১০৪০৪.২০২৩-১৯৬১ জমা প্রদানের জন্য প্রশাসনিক ভবনে রক্ষিত টেন্ডার বক্সে দরপত্র জমা দেই৷ দরপত্রে উল্লেখিত সিরিয়াল নং ০৪ এর ইউরিয়া ফরমাল ডিহাইডের খালি প্লাস্টিক ড্রাম ১০৬৫ ড্রাম প্রতি দর ধরে দরপত্র জমা দেই।”
তিনি বলেন, “আমি দরপত্র জমা দেওয়ার পরপরই  ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ, যুবলীগ, তাতীলীগের নেতারা যার মধ্যে ফাহিম শাহ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমেদ শাহ, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, পারভেজ আহমেদ, তাতীলীগের যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান ডেনেস, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাইমুর রহমান নাইম, তাতীলীগের সদস্য সচিব রাসেল আহমেদ, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহাদুল ইসলাম মাহাদ, দেওয়ান ফাহিম গং সংঘবদ্ধ হয়ে টেন্ডার বক্স ভেঙ্গে আমার শিডিউল নিয়ে আমাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে দুই ঘন্টা পরে ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত)  আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এসে আমাকে উদ্ধার পালবাড়ি পয়েন্টে এনে নামিয়ে দেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই টেন্ডার ছিনতাইয়ের ন্যাক্কারজনক ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসীর নজরে আনতে মিডিয়ার সহযোগীতা কামনা করছি।”
অবরুদ্ধের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত)  আরিফ হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনে আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মালেক, গোবিন্দ দাস ও আব্দুল্লাহ আল ফুয়াদ।

সূত্র- সিলেট ভিউ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281