place বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ফেঞ্চুগঞ্জ বন্যাদুর্গত মানুষের পাশে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার

ফেঞ্চুগঞ্জ( সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৭৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের কাতার প্রবাসীদের সংঘঠন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। এরই ধাবাবাহিকতায় আজ (মঙলবার) ২৮ জুন সকাল থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত মানুষদের নিয়ে গঠিত আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের স্থানীয় প্রতিনিধিরা। এ সময় খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস।

ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন জানান, আমরা প্রবাসীরা অর্থ সংগ্রহ করে দুইধাপে খাদ্য সহায়তা বিতরণ করার চেষ্টা করেছি। এর মধ্যে আজ এবং আগামীকাল কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বর্তমান সময়ে বন্যার্থ মানুষের খাদ্য সংকট বিবেচনা করে আরও বেশি বেশি করে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।

সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস জানান, আমাদের সিলেটের প্রবাসী ব্যক্তি ও সংঘঠনগুলো যেভাবে বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাতে অতি শীগ্রই আমরা এই পরিস্থিতি থেকে উন্নতি করতে পারব বলে মনে করি। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বৃত্তবান ব্যক্তি ও প্রবাসীদের সিলেটবাসীর প্রতি এমন আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের উদ্যোগে প্রতি মাসে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তহবিল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – সমাজকর্মী মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর, আজিম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সিনিয়র সহ-সভাপতি হাবিবুল ইসলাম এনাম, আজিজুল তফাদার, যুগ্ন সম্পাদক ইব্রাহিম মোহাম্মদ হাকিম, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জুবেরুল ইসলাম জুলিয়ান, কল্যাণ সমিতির যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ তারেক, সহ- দপ্তর সম্পাদক জুবের আহমদ কামিল, শোয়াইব আহমেদ, জাকির চৌধুরী, এমরান আহমেদ, সুহেল আহমদ, প্রমুখ।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281