সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজন কুমার নাথ সিলেটের মধ্যে পূজা উদযাপনের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন।
এর অন্যতম উদাহরণ জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিজন কুমার নাথ কে প্রশংসায় ভাসালেন সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ বলেন, আমরা বিজন কুমার নাথ কে একজন যোগ্য ব্যক্তি হিসেবে জানি। তিনি অত্যন্ত সুন্দরভাবে পূজা পরিচালনা করে আসছেন বহু বছর ধরে। তার একক প্রচেষ্টার ফলে ফেঞ্চুগঞ্জে হিন্দু – মুসলিম কোন সমস্যা আজও সৃষ্টি হয়নি। সে অত্যন্ত আন্তরিক একজন মানুষ এবং তার অত্যন্ত ভাল।
উল্লেখ্য – ফেঞ্চুগঞ্জ উপজেলার এবারের পূজা উদযাপনের জন্য বিজন কুমার নাথ, সাধারণ সম্পাদক শিপন পাল ব্যপক প্রস্তুতি নিয়েছেন।
এ বিষয়ে বিজন কুমার নাথ বলেন– ধর্ম যার যার উৎসব সবা। আমরা ফেঞ্চুগঞ্জবাসী পূজা আসলে মুসলমান ভাইদের দাওয়াত করে সৌজন্য বজায় রাখি। এতে আমাদের সমাজ অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।
পাশাপাশি সিলেট জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি।



