সিলেটের ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা দারুসুন্নাহ আলিম মাদরাসার ২০১৭ ব্যাচের দাখিল শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মাদরাসার কনফারেন্স হলে ব্যাচের শিক্ষার্থী শামসুল আলম জুবেদ এর প্রবাস গমন, শ্রেষ্ঠ শিক্ষার্থী সংবর্ধনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাচের শিক্ষার্থী ছাব্বির আহমেদ ও ইমরান নূর এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহা উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল ওদুদ, মাওলানা ইমাদ উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল সহ ২০১৭ ব্যাচের শিক্ষার্থী কামিল উদ্দিন, নাহিদ আহমদ, সোহাগ আহমদ, হুমায়ুন আহমেদ।
অনুষ্ঠানে শামসুল আলম জুবেদ কে সংবর্ধনা এবং গজল কেরাত সহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।



