শীতের ঘন কুয়াশা আর রাতের ঠান্ডায় জর্জরিত অবস্থায় বাঙ্গালির ঐতিহ্য বলা পিঠা। যা শরীর ও মন কে তাজা রাখে। যদিও বর্তমানে বাংলার এসব ঐতিহ্য প্রায় বিলিনের পথে এমন অবস্থায় এক ভিন্ন আয়োজন করে চমক দেখিয়েছে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও জামিয়া ইসলামিয়া কিন্ডারগার্টেন।
সকাল ১০ টায় শুরু হওয়া পিঠা উৎসব ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক ইমরান আহমদ চৌধুরী।
ফারদিন আহমেদ মিমন ও সাংবাদিক জহিরুল ইসলামের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ফখরুল ইসলাম, সেলিম আহমদ চৌধুরী, মাওলানা ছালিম আহমেদ, মোশাররফ হোসেন খালেদ, কবি ও সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, সাংবাদিক শামসুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুল আলম। ধাপে ধাপে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের পিঠার সাথে পরিচয় করিয়ে দেন শিক্ষকরা। পরবর্তীতে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



