place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ফেঞ্চুগঞ্জে শামসুদ্দোহা খান সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ( সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১০৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
  • সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মাওলানা শামসুদ্দোহা খানের ইন্তেকালে ঈসালে সাওয়াব মাহফিল করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া।

২৯ আগস্ট রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে শুরু হয় খতমে কুরআনের মধ্য দিয়ে।

পরে ঈসালে সাওয়াব মাহফিলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিল ও সিলেট জেলা পূর্ব তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও একুশে টেলিভিশনের ইসলামী আলোচক মাওলানা ছরওয়ারে জাহান।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সহ সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শরীফ উদ্দিন, মুহাম্মদ ফখরুল ইসলাম, তালামীযের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন, অফিস সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. জাকির হোসেন, কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আবু বকর মো. নূরী, প্রচার সম্পাদক এম জি জাকারিয়া চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, মাওলানা আব্দুস শাকুর, মাওলানা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা পূর্ব তালামীযের সহ-সভাপতি এম শাহজাহান ছাদী,সহ-প্রচার সম্পাদক আব্দুল মালিক সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুছ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মাওসুফ, সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, মাওলানা শামসুদ্দোহা খানের ছোট ভাই পাভেল খান, প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার উপাধাক্ষ্য মাওলানা এম এ ওহাব।

ঈসালে সাওয়াব মাহফিলের অন্যতম কর্মসূচি হিসেবে বাদ যোহর হযরত শাহ মালুম র. মাজার ও মাওলানা শামসুদ্দোহা খানের কবর জিয়ারত করেন সংগঠনের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281