place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

ফেঞ্চুগঞ্জে রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন? কাজ থামালেন এলাকাবাসী : অতঃপর

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৮২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটের ফেঞ্চুগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চানপুর বাজার থেকে দনারাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার কাজ। যা সংযোগ করেছে বালাগঞ্জের সাথে ফেঞ্চুগঞ্জের যোগাযোগ। কাজ শুরু হওয়ার কয়েকদিনের মাথায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেন এলাকাবাসী। যে কারণে গতকাল বুধবার রাতে ঢালাই কাজ বন্ধ করে দেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সূত্রে জানা যায় এলজিইডির এই প্রকল্পের কাজের নিম্নমানের কারণে ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হাজী লুদু মিয়া জানান, আমরা ককয়েকদিন থেকে লক্ষ করছি রাস্তার কাজ ঠিকঠাক হচ্ছে না। গতকাল (বুধবার) রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আধারে স্থানীয় চানপুর পয়েন্টে ঢালাই কাজ করলে আমরা এসে দেখতে পারি কাজ ঠিকঠাক হয়নি। সেখানে পাথর ব্যবহার না করে শুধু সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়। আমরা দ্রুত এলাকার মানুষের সাথে যোগাযোগ করে কতৃপক্ষের নজরে আনি।

স্থানীয় একটি স্কুল কমিটির সভাপতি রুহুল আমিন জানান, রাস্তার কাজের কারনে যে ধুলাবালি সৃষ্টি হয় তাতে স্কুলের শিক্ষার্থীদের ভোগান্তি হয়। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশা করেন।

 

স্থানীয় বাসিন্দা আহমেদ সাবুল বলেন, সরকার উন্নয়ন চায়। কিন্তু এর পরিবর্তে এরকম কাজ আমরা আশা করিনি।

খবর পেয়ে তাৎক্ষণিক এ বিষয়ে জানতে সিলেট জেলা সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এনামুল কবির সেখানে আসেন। তিনি জানান, কাজের বিরুদ্ধে স্থানীয় জনগনের যে অভিযোগ ছিল তা আমি সরেজমিনে দেখলাম। এখন থেকে কাজের মান ভাল থাকবে এবং সমস্যাগুলোর যথাযথ সমাধান করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281