place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ফেঞ্চুগঞ্জে ভোটের উত্তাপ: কারা হচ্ছেন প্রার্থী?

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৬০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
বিজ্ঞাপন

সিলেটের ফেঞ্চুগঞ্জে তৃতীয় ধাপে আগামী ২৯ মে উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কে কেন্দ্র করে ইতমধ্যে মাঠে নেমেছেন চেয়ারম্যান – ভাইস চেয়ারম্যান – মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দুই ডজনের বেশি প্রার্থী। 

এর মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম ছাব্বির, উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি কাজী মাওলানা মো. বদরুদ্দোজা, জাকের পার্টি নেতা আলী হাসান শাহীন, বর্তমান ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, সহ আরও কয়েকজন প্রার্থী। 

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা অব্যাহত রেখেছেন সাবেক অস্থায়ী চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রোমান, সমাজসেবক মোহাম্মদ হোসেন, মোসলেহ উদ্দিন আহমেদ মঞ্জু, আব্দুল খালিক রুহিল শাহ, জাহাঙ্গীর আলম মুজাহিদ, আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ, কারাবন্দী সুয়েজ আহমেদ সুহেল, সায়েমুল আরেফিন ফুয়াদ, আল ইসলাহ নেতা কাজী মো. বুরহান উদ্দিন, শ্রমিক নেতা- রাসেল আহমেদ টিটু, ফ্রান্স ছাত্রলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ বাবলু সহ বেশ কয়েকজন আলোচনায় আছেন। 

 

কারা মূলত প্রার্থী হচ্ছেন সে বিষয়ে জানা যাবে আগামী ২ মে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী রবিবার থেকেই প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। এখন পর্যন্ত (তফসিল ঘোষণার পর) কোন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। 

 

অন্যদিকে নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপি – জামায়াতের একাধিক নেতা। উপজেলা বিএনপি সূত্রে জানা যায় – বিএনপি থেকে কোন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন না। একই তথ্য জানিয়েছেন জামায়াত নেতারাও। এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইমরান আহমেদ চৌধুরী বলেন- দেশ ও জাতীযর স্বার্থে আমরা নির্বাচন বর্জন করেছি।

বিজ্ঞাপন

এদিকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ইউপি সদস্য – ডালিয়া ইসলাম অন্নি, ইয়াসমিন জাহান তাম্মি রয়েছেন প্রচারণা নিয়ে ব্যস্ত। 

উল্লেখ্য  তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281