ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ২৯ শে মে বুধবার অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের প্রায় ৮৬ হাজার ভোটারদের মধ্য থেকে ভোট পড়ে ৩১ শতাংশ। সকাল ৮ টা থেকে চলা ভোটগ্রহণ বিকেল ৪ টায় শেষ হয়।
এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যারা সকলেই হেভিওয়েট প্রার্থী বলা যায়। এর মধ্যে একজন সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ছিলেন। কিন্তু সকলের ভোট মিলিয়েও ধারে কাছে যেতে পারেননি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ কে। তিনি মাইক প্রতীক নিয়ে পান ১৪,৮৫১ ভোট। তার নিকটেও ছিলেন না কেউ। দ্বিতীয় অবস্থানে ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রোমান টিউবওয়েল প্রতীকে। তিনি ভোট পেয়েছেন ৪,৯৭১ টি। উড়োজাহাজ প্রতীক নিয়ে দূর্জয় দাস রতন পেয়েছেন ৪৮০১ টি, তালা প্রতীকে মোসলেহ উদ্দিন আহমদ মঞ্জু পেয়েছেন ৪৭০৬ টি এবং বই প্রতীকে সায়েমুল আরেফিন ফুয়াদ পেয়েছেন ৩১৮৯ টি।



