place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ফেঞ্চুগঞ্জে বিজনেস ম্যানেজমেন্ট কলেজে চুরি, ৬ আসামি গ্রেফতার!

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন, চোরাই মালামাল উদ্ধার, চোরাই ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত গত ১৮/০৪/২৩ ইং দুপুর অনুমান ১৩.০০ ঘটিকা হইতে ২০/০৪/২৩ ইং বিকাল অনুমান ১৫.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় ফেঞ্চুগঞ্জ থানাধীন ০১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন এর অন্তর্গত মনুর টোক সাকিনস্থ ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অফিস কক্ষ হইতে ১১ টি মনিটর, ১ টি সিপিইউ ও ০১ টি স্ক্যানার ভেন্টিলেটর ভেঙে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায় মমে অদ্য ২৯/০৪/২৩ ইং তারিখে অধ্যক্ষ-বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে ফেঞ্চুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামলা নং-০৭, তাং- ২৯/০৪/২৩ ইং,ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড রুজু করতঃ অত্র মামলার তদন্তভার আমার উপর অর্পণ করেন। মামলা রুজুর পরবর্তী সময়ে অদ্য ২৪ এপ্রিল ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঘটনার সহিত জড়িত আসামীরা ফেরীঘাট নামক স্থানে বসে আড্ডা দিতেছে। এমন সংবাদ প্রাপ্তির পর অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশ ক্রমে ফেঞ্চুগঞ্জ থানাধীন ফেরীঘাট নামক স্থানে এলাকায় সঙ্গীয় অফিসার ফোর্সের এবং স্হানীয় লোকজনের সহায়তায় অভিযান পরিচালনা করে মো.ইমন আলী (২২), পিতা- মোঃ হারিস আলী, সাং- -নুরপুর,থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট, শুভ দেবনাথ (২৮), পিতা- শুভাস দেবনাথ,সাং- মহদী,থানা- ছাতক,জেলা- সুনামগঞ্জ, বর্তমান সাং- নুরপুর,থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেটদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকালে তারা উক্ত ঘটনার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে। এছাড়া ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের নাম- ঠিকানা প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যমতে ধৃত আসামী ইমন এর বসতবাড়ি হইতে চোরাইকৃত স্ক্যানার উদ্ধার করি। পরবর্তীতে ধৃত আসামী সহ অন্যান্য চোরাই মালামাল ও অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য ফেঞ্চুগঞ্জ থানা সহ সিলেট বন্দর বাজার করিমউল্লাহ মার্কেটে অভিযান পরিচালনা করিয়া চোরাই ১০ টি মনিটর, ০১ টি সিপিইউ সহ রায়হান আহম্মদ (২১), পিতা- এলাইছ মিয়া,সাং- ইলাশপুর,থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট, মামুনুর রশীদ (২৬), পিতা- সুরুক মিয়া, সাং- নুরপুর,থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট, আলী আহমদ (৩০), পিতা- আঃ খালিক, সাং- নোয়াগাও, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট, মোঃ নাইম আহম্মেদ জুবের (২৯), আজির উদ্দিন, সাং- কল্যাণপুর, থানা- শাহপরান, জেলা- এসএমপি,সিলেটদেরকে গ্রেফতার করা হয়।

 

উল্লেখ্য যে ধৃত আসামীরা এলাকায় পেশাচার চোর হিসেবে চিহ্নিত। এলাকায় বিভিন্ন ধরনের চুরি, ছিনতাই, মাদক সহ একাধিক অপরাধের সাথে জড়িত আছে বলিয়া এলাকায় জনশ্রুতি আছে। ধৃত আসামীদের আয়ের নির্দিষ্ট কোন পেশা নেই। তাছাড়া বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকলেও এতোদিন লোকচক্ষুর অন্তরালে ছিলো। ধৃত আসামীরা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করিবে মর্মে জানায়। আসামীদেরকে আগামীকাল সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। এছাড়াও এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করা হচ্ছে।

উল্লেখ্য এস আই আশরাফুল ইসলাম গতকালও ফেঞ্চুগঞ্জ সারকারখানার মালামাল চুরির মূল হুতা সহ আরও ৪ জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হন।

এছাড়াও এস আই আশরাফুল ইসলাম এর দায়িত্ব পালনে সাধারণ মানুষ অত্যন্ত স্বস্তির মধ্যে আছে বলে জানা গিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281