place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী বিতরণ

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বিকেলে মাইজগাঁও ইউনিয়নের পশ্চিম কর্মধা এলাকায় শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এর নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ কালক্রমে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা, তায়েফ বিএনপির সভাপতি জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক ও মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মতিউর রহমান মুকুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিটু মেম্বার, যুগ্ম আহবায়ক আবুল হোসাইন সামি, আজিজুর রহমান, ওলিদ আহমদ সেন্টু, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুনেদ আহমদ, মাইজগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মামুন আহমদ, সদস্য সচিব কাওসার আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য দিলু মিয়া, মিটু মিয়া, রিপন আহমদ, ইসতিয়াক রাসেল, এমরান আহমদ, জুবেল আহমদ, রুহিন আহমদ, সঞ্জু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য হুসাইন আহমদ, ফরহাদ আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ পুর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে তামাশা করছে বিনা ভোটের আওয়ামী সরকার।
মানুষ যখন ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে অনাহারে অর্ধাহারে দিনানিপাত করছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও আমলারা হরিললুটে মেতে উঠেছে। তিনি জনগণের কাছে জানতে চান দুর্গত এলাকায় সরকারি ত্রান দেওয়া হয়েছে কিনা সমস্বরে জনতা বলেন তারা কোনো ত্রান পাননি।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ বলেন পরিকল্পিত ভাবে সিলেটেকে আক্রান্ত করা হচ্ছে। সিলেট বিদ্বেষী এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গঠন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281