place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

ফেঞ্চুগঞ্জে প্রশংসায় ভাসছেন এস আই আশরাফুল

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শান্তি – শৃঙ্খলা এবং আইন নিয়েই সমাজ রাষ্ট্র চলছে। সেই ধারাবাহিকতায় অনেকটা শান্তি বজায় রয়েছে ফেঞ্চুগঞ্জে। এর মধ্যে উল্লেখযোগ্য উপজেলার মাইজগাঁও ইউনিয়ন এলাকা। যদিও এই এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ন কিন্তু সেই জায়গায় গত প্রায় ৩ মাস ধরে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর মধ্যে সম্পুর্ণ অবদান দেওয়া যায় ফেঞ্চুগঞ্জ থানার এস আই আশরাফুল আলম কে। যেহেতু মাইজগাঁও ইউনিয়ন একটি শিল্প এলাকা সে কারনে এই এলাকায় প্রায়ই চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হত। কিন্তু তার নেতৃত্বে যেকোনো হত্যাকাণ্ড, চুরি, ডাকাতির আসামি গ্রেফতার করা যেন সময়ের কাজ।

অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসছেন এস আই আশরাফুল। উদাহরণ সরূপ বলা যায়, গত দুইমাস আগে ঘিলাছড়ায় এক প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যা করা হয়। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে আশরাফুলের নেতৃত্বে সকল আসামি গ্রেফতার হয়।

শুধু তাই নয়। ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের নিরাপত্তা বাজানোর জন্যও এই আই আশরাফুল যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। যার কারণে কমেছে ডাকাতি, চুরি এবং হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধ। পাশাপাশি তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। যেকোনো প্রয়োজনে তাকে পাওয়া যায়। তার সহযোগিতা অত্যন্ত আন্তরিক। নাম প্রকাশ্যে এক ব্যক্তি বলেন, আমি এক সময় মাদকের সাথে যুক্ত ছিলাম। কিন্তু আশরাফ স্যার আমাকে যখন এর কুফল সম্পর্কে বুঝালেন আমি তখন থেকে ধীরে ধীরে এই পথ থেকে সরে আসি।

এস আই আশরাফুল ইসলাম জানান, আমি মানুষের সেবা দিতে পোষাক পরেছি। আমি যদি জনগণের নিরাপত্তা দিতে পারি, আমি সজাগ থাকা অবস্থায় মানুষ যদি শান্তিতে ঘুমাতে পারি সেটাই আমার জীবনের অন্যতম অর্জন। পাশাপাশি আমি সব সময় চেষ্টা করি মানুষের সেবা করতে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হল পুলিশ – জনগণের সাথে যে সম্পর্ক তা যেন মানুষ বুঝতে পারে এজন্য আমি চেষ্টা করি মানুষের সাথে মিশতে। যাতে তারা অন্যায় অপরাধ থেকে রিরত থাকে। আমার দ্বারা যদি একজন মানুষ ভূল পথ থেকে বেরিয়ে আসে তবেই নিজেকে সফল মনে করব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281