সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আশ্রয় নিয়েছেন শত শত মানুষ। তাদের এই দুঃস্বময়ে এগিয়ে এসেছেন ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান তথা ফরিদপুরের বানিন্দা বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবঃ আব্দুল আজিজ ও তার পরিবার।
আজ ১৯ জুন বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা জামেয়া ইসলামিয়া মাদরাসা আশ্রয় কেন্দ্র ও ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পানিবন্দী মানুষের সহযোগিতার জন্য খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন – সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড ১ এর সচিব ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল হাই নন্না, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ- সভাপতি মামুনুর রশীদ,স্থানীয় ইউপি সদস্য জিয়াউল ইসলাম তুলা, প্রবাসী আব্দুল হাকিম, প্রমুখ।



