সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সাধারণ সম্পাদক আব্দুল হাই নন্না-কে গত ২৪ জানুয়ারি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সাধারণ সম্পাদক এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সূর্য সন্তান মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দায়িত্বশীলরা। অনুষ্ঠান আয়োজন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে। মূলত এই পরিষদের সভাপতিও আব্দুল হাই নন্না।
পৃথকভাবে ঐ দিন ছত্তিশ গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর অন্তর্ভুক্ত ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোনতাসিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী এনামুল হক এনাম, ইউপি সদস্য জুবেদ আহমেদ, সমাজসেবক জয়ফুর রহমান পারভেজ, লকুছ মিয়া, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমেদ লসমান, বীর মুক্তিযোদ্ধা হাজী বাচ্ছু মিয়া, প্রমুখ।
২৫ জানুয়ারি সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফকিরপাড়া বাদশা মিয়ার বাড়িতে (লন্ডন প্রবাসী) গ্রাহকদের নিয়ে তাদের সুবিধা অসুবিধার খোঁজ নিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পরিচালক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের ২ নং এরিয়ার সদস্য এবং বোর্ডের সাধারণ সম্পাদক আব্দুল হাই নন্না, এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রবাসী আশিক মিয়া, সমাজসেবক ছোটন মিয়া, রাজনীতিবিদ গোলাম মাওলা, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইস্তা মিয়া, ইউপি সদস্য নজরুল ইসলাম, গৌসুল হোসেন, টুনু মিয়া,কাপ্তান মিয়া হেলাল মিয়া, টিটু মিয়া, সেলিম আহমদ, প্রমুখ। এর পূর্বে ২৩ ও ২৪ জানুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ সহ আরও কয়েকটি জায়গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তিনি বলেন, এভাবে উঠান বৈঠকের মাধ্যমে পল্লী বিদ্যুতের যেকোনো সমস্যা নিরসনে আমি কাজ করতে ইচ্ছুক। আমি সবাই মিলে একটি উন্নত বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করুক। আমাকে যেখানে বলা হবে আমি যাব যদি আমার দ্বারা তা সমাধান হয়।



