
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা ছাত্রলীগ এবং যুবলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, ফেঞ্চুগঞ্জের সূর্য সন্তান মরহুম ডাঃ দেওয়ান নুরুল হোসেন চঞ্চল এর ৩৮ তম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ কচুয়াবহর নোয়াটিল্লা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন -ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মীর শাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা শিক্ষক সমিতির সহ সভাপতি মোঃ শহীদুজ্জ্বামান ছুটু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক সমকালের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মামুনুর রশিদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি তৈয়ফুর রহমান শাহিন,উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফুল হাসান চৌঃ কামরান,সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান ফাহিম,কাবিলুর রহমান সুহেল, আশরাফুল করিম সৌরভ, ২নং মাইজগাঁও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শেখ জুমাদ,ছাত্রলীগ নেতা রাহেল খাঁন,শফিউল ইসলাম খান ,সুলতান চৌঃ,ফুয়াদ আহমদ শাহ,মাসুম আহমদ, শেখ ফাহিম,রুহিন,জাকির আহমদ প্রমূখ।



