অসহায় মানুষের সেবায় দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট একটি মানবতার দৃষ্টান্ত: শাহ জহুরুল হোসেন
বাংলাদেশের মানুষের কাছে প্রিয় একটি প্রতিষ্ঠান দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট: আব্দুল হাই নন্না
সিলেটের ফেঞ্চুগঞ্জে ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলায় ফরিদপুরে আন্তর্জাতিক সংগঠন দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে সুবিধাবঞ্চিত – অসহায় বিধবা মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ঈদের উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বাংলাদেশ (ফেঞ্চুগঞ্জ) এর সমন্বয়কারী ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সচিব এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না’র সভাপতিত্বে ও সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কর্মকর্তা (ভূমি) শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম মো. জিল্লুর রহমান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মামুনুর রশীদ, স্থানীয় ইউপি সদস্য – জিয়াউল ইসলাম তুলা, সিলেট মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রিপন।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন- অসহায় মানুষের সেবায় দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট একটি মানবতার দৃষ্টান্ত। মানুষের সেবায় পৃথিবীর যেকোনো জায়গা থেকে কাজ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট। আমি আশাকরি আগামীতেও এরকম উদ্যোগ বহাল থাকবে। 
সভাপতি – আব্দুল হাই নন্না বলেন – বিগত করোনা, বন্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এর ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জে প্রতি ঈদে – রমজান মাসে ট্রাস্টের বিশেষ উদ্যোগ থাকে। সকলের সহযোগিতা পেলে শুধু ফেঞ্চুগঞ্জে নয়, সিলেটের মানুষের হৃদয়ে দাব্বাগ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতা ইনশাআল্লাহ পৌঁছে যাবে।
বক্তব্য পরবর্তীতে উপস্থিত ২১০ টি পরিবারের কাছে এক হাজার টাকা সমমানের উপহার সামগ্রী অনুষ্ঠানের অতিথিরা তুলে দেন। এর মধ্যে ছিল সুবিধাবঞ্চিত মানুষ- অসহায় বিধবা মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তি।



