সিলেটের ফেঞ্চুগঞ্জে আব্দুল করিম চৌধুরী রোটারি স্কুলে ১৩ মে শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সদস্য – আব্দুর রউফ চৌধুরী উতু মিয়া, ফুল মিয়া, ইসহাক আলী, হেলাল মিয়া, কুতুব উদ্দিন, তাজেল ইসলাম চৌধুরী, প্রমুখ।
অনুষ্ঠানে ফয়ছল ইসলাম চৌধুরী কে নতুন সভাপতি করে ২৫ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়কে ভবিষ্যতে ৮ম শ্রেণির মর্যাদা এবং অবকাঠামোগত উন্নয়ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।



