সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুর নয়াবাজার বনিক সমিতির আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠান আজ ৯ ই সেপ্টেম্বর বাজারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বনিক সমিতির সভাপতি মো. জিয়াউল ইসলাম তুলা’র সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শাহ শিমুল আহমেদ মধু।
বাজার বনিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাজার বনিক সমিতির উপদেষ্টা আখতারুজ্জামান চৌধুরী টেপন, মশিউর রহমান রিপন, বনিক সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম ছোটই, সহ-সাধারণ সম্পাদক – সুজন দাস, সাংগঠনিক সম্পাদক – এমরান হোসেন মুমিন, দপ্তর সম্পাদক হাফিজ হাবিবুর রহমান মারুফ, সহকারী দপ্তর সম্পাদক আতিক মিয়া, কোষাধ্যক্ষ – তাসতিকুল ইসলাম রাফি, প্রমুখ।
অনুষ্ঠানে নব গঠিত কমিটির পরিচিত এবং অভিষেক অনুষ্ঠিত হয়।



