সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন;গনতন্ত্রের মানস কন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধা,দারিদ্র্য, সন্ত্রাস, দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনকের কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী অত্যান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তিনির মাধ্যমে আমাদের সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।তিনি আরো বলেন;সেলিম আহমেদের মতো সমাজে আরো যারা বিত্তবান আছেন,তারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলে এলাকার মানুষের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে।
তিনি ২১ মার্চ মঙ্গলবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড় পুরে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সংগঠনের উপদেষ্টামন্ডলীর সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে সংগঠনের আহবায়ক সায়েস্তা মিয়া ও যুগ্মসচিব আজিজুর রহমান মনরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখনে সিলেট জেলা পরিষদ সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলমেদ্বীন হযরত মাওলানা আব্দুল হাই জিহাদী,মোসাদ্দিক হোসেন সাজুল,স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের যুগ্ম সদস্য সচীব শাহ সিদ্দিকুর রহমান, লাহিন আহমদ,,শামীম আহমদ,মামুন আহমদ,সালমান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



