place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

প্রকল্প কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসূত্র, লক্ষ্য টাকার প্রকল্প ঝুলে আছে এক বছর ধরে!

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন এর কর্মধা গ্রামের রাস্তার উন্নয়ন খাতে বিগত ২০২২ ইং সনে ২৬ লক্ষ টাকার দুইটি বিল পাশ হয়। এর মধ্যে কর্মধা ও কুমারপাড়ার রাস্তা সংস্কারের টেন্ডার হয়। রাস্তা নির্মানের এক মাসের মাথায় ভেঙে যায় পাশের গার্ড ওয়াল। সরেজমিনে গিয়ে দেখা যায় বাশ এবং টিন দিয়ে গার্ড ওয়াল তৈরি করা হয়েছিল। সেই সময় সংবাদ প্রকাশের পর ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা (প্রাক্তন) সরেজমিনে সেখানে গিয়ে সংবাদকর্মী সহ এলাকাবাসীর সাথে কথা বলে দ্রুত নির্মানের আশ্বাস দেন। অথচ সেখানে উন্নত মানের কোন ইটের অস্তিত্ব পাওয়া যায় নি। সেই সময় এলাকাবাসী বিক্ষোভ করলে ফেঞ্চুগঞ্জ উপজেলা পি আই ও কর্মকর্তা নিজে এসে পরিদর্শন করে তা ঠিক করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু এক বছর হয়ে গেলেও আগের মত তা রয়ে গেছে। বর্ষাকালে স্থানীয় এলাকাবাসী অনেক ভোগান্তির স্বীকার হোন। একদিকে ভাঙা মাটির রাস্তা অন্যদিকে ফাকা ইটের টুকরো।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও আশ্বাসেই রয়ে গেছে রাস্তাটি। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর রাস্তাটি ইট সলিং কাজ হয়েছে প্রায় ১ কিলোমিটার। কিন্তু পুর্ব ফরিদপুর থেকে কর্মধা যাওয়ার এই রাস্তাটি এখন ব্যবহারের অনুপযোগী হয়েছে। রাস্তায় ঠিকাদারি কাজে জড়িত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস, স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন আনু ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন এর সাথে সরাসরি যোগাযোগ করলে তিনি প্রকল্প কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন। কিন্তু প্রকল্প কর্মকর্তার (ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা বাধন কান্তি সরকার) কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করলেও পাওয়া যায় নি।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281