ঈদ মোবারক….
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ বিদেশের অবস্থানরত সকল মুসলিম ভাইবোন সহ সিলেট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ হাসান চৌধুরী
আমাদের ক্ষনিকের জীবন আল্লাহ দিয়েছেন। সেই জীবনে যেন একে অন্যের সাথে সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিতে পারি।
আমাদের শ্লোগান হোক ‘ ভাই ভাই – মুসলিম বিশ্ব আমরা সবাই’
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন – ঈদুল আযহা হচ্ছে ত্যাগের বিনিময়ে শিক্ষা অর্জন করা। আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমাদের উচিৎ আল্লাহর নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু বন্টন এর মাধ্যমে কুরবানী করা। আমাদের আশেপাশের মানুষ কে সহযোগিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করা।
তিনি আরও বলেন – বর্তমান সরকার দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। এর জন্য আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই৷
পরিশেষে তিনি আবারও দেশ বিদেশের অবস্থানরত মুসলিম ভাইবোন সহ সবাইকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানান।



