place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

নির্বাচিত হলে একটি স্মার্ট উপজেলা উপহার দেব: আশফাকুল ইসলাম ছাব্বির

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। ইতমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী বলা যায় – ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম ছাব্বির।

তিনি গতকাল ২৯ এপ্রিল সোমবার বিকালে ফেঞ্চুগঞ্জের আনন্দমেলা পার্টি সেন্টারে ফেঞ্চুগঞ্জে কর্মরত প্রিন্ট – ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মত বিনিময় সভায় উপজেলা পরিষদের নির্বাচনে নিজেকে একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।

আশফাকুল ইসলাম ছাব্বির তার বক্তব্যে বলেন- আমি শেখ মুজিবুর রহমান এর আদর্শ নিয়ে ফেঞ্চুগঞ্জের মাটি – ও মানুষের পরম বন্ধু হয়ে থাকতে চাই। আমি একটি ডিজিটাল – অত্যাধুনিক – স্মার্ট এবং নান্দনিক উপজেলা উপহার দিতে চাই। আগামী ২৯ মে জনগণের রায়ে যদি বিজয়ী হই তবে আমার প্রতিশ্রুতি পুরণ করব। একটি মাদক – সন্ত্রাস মুক্ত ফেঞ্চুগঞ্জ গঠনের লক্ষ্যে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন – আমি যদিও আওয়ামী লীগের রাজনীতি করি কিন্তু আমি নির্বাচনে এসেছি জনগণের সেবক হতে। কারণ আওয়ামী লীগ মানেই জনগণের সেবক। সাংবাদিক মুহাম্মদ জুয়েল এর প্রশ্নের জবাবে বলেন – ফেঞ্চুগঞ্জে প্রায় ১৫/১৬ টি গ্রাম অত্যন্ত অবহেলিত। আমি বিজয়ী হলে এই সমস্যা দূর হবে।

আওয়ামী লীগের প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন – যেহেতু জননেত্রী শেখ হাসিনা প্রতীক ছাড়া নিজেদের জনপ্রিয়তা যাছাই করে আসতে বলেছেন সেই কারণে নির্বাচনে রাজনৈতিক কোন প্রভাব পড়বে না বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি বলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যে কোন দলীয় কোন্দল নেই। সবাই মিলে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। সেজন্য জনগণের চাপ থাকলেও নির্বাচনে আসতে হয়েছে। জনগণ চেয়েছে বলে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুন আহমেদ নেওয়াজ, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক উবায়েদুল্লাহ মাহমুদ জুয়েল, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব উল ইসলাম চৌধুরী মিসলু, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, উপজেলা তাতী লীগের যুগ্ন আহবায়ক জাবেদুর রহমান ডেনেছ, ছাত্রলীগের আহবায়ক রেজান আহমেদ শাহ, যুগ্ন- আহবায়ক- নাইমুর রহমান নাইম, কাবিলুর রহমান সোহেল, দেওয়ান ফাহিম, উপজেলা ট্রাক পিক আপ কাভার্ড ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জ সাংবাদিক ইউনিটের আহবায়ক আবুল ফয়েজ খান কামাল, যুগ্ন – আহবায়ক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক দুলাল মিয়া, জাতীয় দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি এমরান আহমদ, জালালাবাদ ভিউ টুয়েন্টি ফোর এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এইচ এম শাহরিয়ার, প্রমুখ।

উল্লেখ্য – আগামী ২ মে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। যাছাই- বাছাই ৫ মে – প্রার্থীতা প্রত্যাহার ১২ মে এবং প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে ২৯ মে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281