ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মনোনীত ও জনগণ সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (মাইক প্রতীক) মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ বলেছেন, সুঠু বন্টন নীতির আওতায় একটি আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। আমি নির্বাচিত হলে যা কিছু বরাদ্দ পাব তা স্থানীয় সরকারের সকল বিভাগে সুষ্ঠু বন্টনের মাধ্যমে একটি উন্নয়নের বিপ্লব আনতে চাই। মানুষ যেন আর মানুষের কাছে হাত না পাততে হয়- মানুষ যেন সেবাদাতার নিকট এসে সেবা পায় সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। আমি নির্বাচিত হলে আমি জাহাঙ্গীর আলম ভাইস চেয়ারম্যান হব না ভাইস চেয়ারম্যান হিসেবে জবাবদিহিতার অধিকার সম্পুর্ন ফেঞ্চুগঞ্জবাসীর থাকবে। মনে রাখবেন আমি সাধারণ পরিবারের সাধারণ এক সন্তান। এক নগণ্য ব্যক্তি হিসেবে যদি আমাকে উপজেলাবাসী আগামী ২৯ মে মাইক মার্কায় তাদের মূল্যবান আমানত দিয়ে জয়যুক্ত করেন আশাকরি আমি উপজেলাবাসীর খেদমতের জন্য নিজেকে জনগণের একজন খাদেম হিসেবে নিয়োজিত করব।
তিনি আরও বলেন – আমি যেই সংগঠন থেকে এসেছি সেই সংগঠনের ৪৫ বছরের ইতিহাসের মধ্যে কোন চাদাবাজি- টেন্ডারবাজি কিংবা মানুষ কে হয়রানি করার মত কোন অভিযোগ নেই। আশাকরি আমার দ্বারা আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলীর রেখে যাওয়া মানবকল্যাণমুখী যেই আদর্শ রয়েছে আমি তার বাস্তবায়ন সমাজে ঘটাতে চাই।
তিনি আজ ২০ মে সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাহমুদ উস সামাদ চৌধুরী চত্বর (ফেরিঘাট) উত্তর কুশিয়ারা ইউনিয়নের চানপুর বাজার, ডাইকের বাজার, দনারাম নয়াবাজার ও কটালপুর সেনেরবাজারে গণসংযোগ করেন।
রাত ৭ ঘটিকায় কটালপুর সেনেরবাজারে গণসংযোগ পরবর্তী এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় সমাজকর্মী ফারদিন আহমদ মিমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি মো. আব্দুল মোতালিব, তালামীয নেতা আব্দুর রহমান।



