place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

নতুন পুলিশ ফাঁড়ি হচ্ছে টিলাগাওঁ

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে অপরাধ কর্মকান্ড রোধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। গত ২৩ ফেব্রুয়ারি ২৩ ইং দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সভায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন এসপি মোহাম্মদ জাকারিয়া।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিকের সভাপতিত্বে ও কুলাউড়া থানার এসআই এনামুল ইসলাম ও টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের সমন্বয়ক সেলিম আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু, টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের বাংলাদেশ সমন্বয়ক সৈয়দ আব্দুছ শহীদ, শিক্ষক কাজল কান্ত ভৌমিক, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এলাকার মানুষের কাছ থেকে জানা যায়, টিলাগাঁও ইউনিয়ন উপজেলার দক্ষিণাঞ্চলের ৫টি ইউনিয়নের মধ্যবর্তী স্থান হওয়ায় এবং পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার সদরের সাথে সহজে বিকল্প সড়কে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এজন্য এ ইউনিয়নের বাঘেরটিকিসহ আশেপাশের বিভিন্ন বাড়িতে চুরি-ডাকাতি সংঘটিত হয়। সীমান্ত থেকে পাচার করে নিয়ে এসে মাদক চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে নিরাপদ রুট হিসেবে টিলাগাঁও এলাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে আসছে। উপজেলা শহর থেকে প্রায় ১৫-২০ কিলোমটিার দুরত্বে সীমান্তবর্তী হাজীপুর, শরীফপুর, কর্মধা, পৃথিমপাশা ও টিলাগাঁও ইউনিয়নের অবস্থান। এ জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধিরা অপরাধ কর্মকান্ড ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। রাতে টানা টহল দিতে পুলিশের অনেক বিড়ম্বনায়ও পড়তে হয়। এলাকার অপরাধ কর্মকান্ড রোধে স্থানীয় বাসিন্দা ও ওই এলাকার প্রবাসীদের দীর্ঘদিনে দাবি ছিলো একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিক, যুক্তরাষ্ট্র প্রবাসী মিসবাহুর রহমান এনামসহ এলাকার সচেতন মহল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
বৃহস্পতিবার কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছে উপস্থিত বক্তারা পুলিশ ফাঁড়ি স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। এরই প্রেক্ষিতে পুলিশ সুপার ওই এলাকার ইউনিয়ন পরিষদের ভূমিতে অস্থায়ী একটি ফাঁড়ি স্থাপনের ঘোষণা দেন। এ ছাড়া আগামীতে সেখানে স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য সকল প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। স্থানীয় বাসিন্দা ও প্রবাসিদের সহযোগিতায় পুলিশ ফাঁড়ির জন্য আগামী তিন মাসের মধ্য গৃহ নির্মাণ করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিক প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281