place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

দেশকে এগিয়ে নিতে শ্রমিকদের ভালোবাসতে হবে: এম এম শাহীন

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মহান মে দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন বলেছেন, নির্মাণ শ্রমিকদের ঘাম ও শ্রমে তৈরি ইমারতে আমরা আয়েশে থাকি। কিন্তুু তাদের কল্যাণে কয়জনই বা কথা বলি ? আমার বিশ্বাস শ্রমিকদের যারা ভালোবাসেন, আগামী দিনে শ্রমিকরা তাদেরকেই প্রতিনিধি নির্বাচিত করবেন। বিগত সময়েও আমি চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে সংসদে সোচ্ছার ছিলাম। এই দেশকে দ্রুত এগিয়ে নিতে হলে শ্রমিকদের ভালোবাসতে হবে এবং কাঙ্খিত মূল্যায়ন করতে হবে। রাজনীতি তথা সবকিছুর ঊর্ধ্বেও আমি শ্রমিকদের ভালোবাসি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামী দিনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি নির্মাণ শ্রমিকসহ সকল পেশার শ্রমিকদের কল্যাণে কাজ করবো, পাশে থাকবো।

সোমবার (১মে) কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহবানে শ্রমিকদের অংশগ্রহণে র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.মুক্তারের সভাপতিত্বে ও কুলাউড়া সদর ইউনিয়ন নির্মাণ শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইডি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো.কামরুজ্জামান, কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার আলী সেবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জলিল, অর্থ সম্পাদক রউফ আহমদ শিবলু, নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা তৈয়ব আলী, নুর উদ্দিন, দেলোয়ার হোসেন দিলু, সৈয়দ ইয়ামিন আলী, আলীম আহমেদ, ইলিয়াস আহমেদ, আব্দুল করিম, বাবুল আহমেদ, চেরাগ আলী, জসিম উদ্দিন প্রমূখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফারুক আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281