place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

দু র্নী তি মুক্ত সমাজ বিনির্মাণে জামায়াত খোদাভারু নেতৃত্ব তৈরীতে কাজ করছে: এডভোকেট জুবায়ের

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত পবিত্র কুরআনে বর্ণিত আল্লাহর বিধান অনুসরণ ও রাসুল (সাঃ) এর আদর্শকে ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। সেই লক্ষ্যে জামায়াত যোগ্য জনবল, খোদাভারু নেতৃত্ব তৈরীতে কাজ করছে। রাষ্ট্রের এই বৃহৎ কাজে জনগণের সহযোগিতা একান্ত জরুরী। তাই জামায়াত দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।’

তিনি বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সামনে অপেক্ষা করছে। সেজন্য প্রয়োজন একদল খোদাভীরু নৈতিকতাসম্পন্ন সুনাগরিক। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করবে। জামায়াত পতিত ফ্যাসিবাদী সরকারের সীমাহিন জুলুম-নিপীড়ন উপেক্ষা করে ইসলামী আন্দোলনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। সকল বাধাঁ অতিক্রম করেই ইসলামী আন্দোলননে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই সংগ্রামে দেশপ্রেমিক জনতাকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি রবিবার রাতে সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াত আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

টুকেরবাজার ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড সেক্রেটারী মাহফুজ আহমদের পরিচালনায় শহরতলী চাতল বাজাওে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দীন, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দীন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, সহকারী সেক্রেটারি জৈন উদ্দীন ও খাদিমনগর ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ।
সমাবেশে জামায়াত নেতা আবু তাহের, আব্দুল মনাফ চেয়ারম্যানসহ এলাকার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281