place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

দুই দিনে সিলেটের ১১৮ জন কিনলেন আ’লীগের মনোনয়ন ফরম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১ হাজার ২১২ আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সিলেট বিভাগের ৬৩টি ফরম বিক্রি হয়েছে। এ নিয়ে দুই দিনে সিলেট বিভাগের ১১৮ জন কিনলেন দলের মনোননয়ন ফরম।প্রথম দিন সিলেট বিভাগের ৫৫ জন কিনেছিলেন আওয়ামীলীগের মনোনয়ন ফরম। এর মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ অনেকে।রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত বুথে ফরম জমা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

ফরম জমা দেওয়ার আগে মোমেন বলেন, তাফসিল ঘোষণার পর থেকে দেশের মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার এসেছে। দারুণ অনুপ্রেরণা এসেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। আর আমার দলের মূলনীতি হলো- ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো।এদিকে, দ্বিতীয় দিনে দলের মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা আর অনলাইনে ১৬ লাখ টাকা। রোববার সকাল ১০টা থেকে পাঁচটা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি করা হয়।

মনোনয়ন ফরম বিক্রির তথ্য জানিয়ে সাংবাদিকদের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৭০টি, চট্রগ্রাম বিভাগে ২৩১টি, ময়মনসিংহ বিভাগে ১২টি, সিলেট বিভাগে ৬৩টি, খুলনা বিভাগে ১৬৫টি, বরিশাল বিভাগে ৯০টি, রাজশাহী বিভাগে ১৪০টি ও রংপুর বিভাগে ১০৮টি ফরম বিক্রি হয়েছে।প্রসঙ্গত, প্রথম দিন ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৬০টি, আর অনলাইনে বিক্রি হয়েছে ১৪টি।

এবার আওয়ামী লীগ প্রতিটি দলীয় ফরমের দাম প্রায় দ্বিগুণ করে নির্ধারণ করেছে ৫০ হাজার টাকা। সে হিসাবে, প্রথম দিন ৫ কোটি ৩৭ লাখ টাকার ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এই টাকা মেঘনা ব্যাংকে দলীয় অ্যাকাউন্টে জমা হবে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281